বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে চ্যানেল ২৪’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৩৪৩ বার পঠিত

শেরপুরে বেসরকরি টেলিভিশন চ্যানেল ২৪ এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। চ্যানেল ২৪ এর পথচলার দশ বছর পূর্তি উপলক্ষে শেরপুরে শুভেচ্ছা বিনিময়, কেক কাটা ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়। চ্যানেল ২৪ এর শেরপুর জেলা প্রতিনিধি ইমরান হাসান রাব্বীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত প্রমুখ।

এসময় বক্তারা চ্যানেল ২৪ এর দশ বছর পূর্তিতে তাদের সফলতা কামনা করেন ও প্রতিষ্ঠান প্রধানের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। এছাড়া আগামী দিনগুলোতে পেশাদারিত্বের সাথে সংবাদ পরিবেশনের মাধ্যমে সুষ্ঠু তথ্য পরিবেশন এবং সেই তথ্যানুযায়ী দেশ ও দশের মঙ্গল কামনা করেন।

পরে উপস্থিত গণমাধ্যম কর্মী ও আগত অতিধিদের নিয়ে ১০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। একই সাথে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে শুকনো খাবার ও পানীয় বিতরন করেন গণমাধ্যমকর্মীরা।

এসময় অন্যান্যদের মধ্যে প্রেসক্লাবের সহ-সভাপতি মলয় মোহন বল, এসএম শহিদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক যমুনা টিভির প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জল, প্রচার সম্পাদক নিউজ২৪ এর প্রতিনিধি জুবাইদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক বাসস প্রতিনিধি সঞ্জীব চন্দ বিল্টু, চ্যানেল আই প্রতিনিধি হাকিম বাবুল, দেশ টিভি প্রতিনিধি রফিক মজিদ, সময় টেলিভিশনের শহীদুল ইসলাম হিরা ও বাবু চক্রবর্তী, কাজী মাসুম, বুলবুল আহম্মেদ, ডিবিসি নিউজের প্রতিনিধি এসএম জুবায়ের দীপ, একাত্তর টিভির প্রতিনিধি শাকিল মুরাদ, বাংলা টিভির প্রতিনিধি নাঈম ইসলাম, সাংবাদিক কাজী মাসুম, সুলতান হোসাইন, শাহরিয়ার শাকির, হামিদুর রহমান, রাজাদুল ইসলাম বাবু, জয়ন্ত দে, শেরপুর ৩৬০ ডিগ্রি’র এডমিন রাকিবুল ইসলাম রাহাদসহ জেলা উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102