বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নালিতাবাড়ীতে দিনব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কৃষকদের প্রশিক্ষণ ও বীজ সহায়তা প্রদান

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২৯৯ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় দিনব্যাপী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কৃষক প্রশিক্ষণ কর্মশালা ও প্রশিক্ষণার্থী কৃষকদের মাঝে বিভিন্ন শাক-সবজীর বীজ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (৬ এপ্রিল) এ প্রশিক্ষণ ও বীজ বিতরণ করা হয়।

এ উপলক্ষে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর কবীর-এর সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে।

এসময় শেরপুর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ সুলতান আহমেদ, নালিতাবাড়ি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক কৃষিবিদ মোস্তফা কামাল রুবেল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিফ রহমানসহ নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তাগন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রশিক্ষাণার্থী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তাছাড়া এ অঞ্চলে কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক-কৃষাণীদের প্রয়োজনীয় ও সার্বিক পরামর্শ প্রদানসহ কৃষক ও কৃষি কর্মকর্তাদের করণিয় বিষয়ক আলোচনা করা হয়।

প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থী প্রতি কৃষক-কৃষাণীর মাঝে বিভিন্ন প্রকার মৌসুমি শাক-সবজীর বীজ প্রদান করা হয়। এ প্রশিক্ষণে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কৃষক-কৃষাণীরা একই জমিকে পুনঃপুন ব্যবহারের জন্য স্বল্প জীবনকালীন জাতের ফসল চাষ করার প্রতি উদ্বুদ্ধ হবেন বলে কৃষি কর্মকর্তারা আশাব্যক্ত করেন।

পরে সমন্বনিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় কৃষিযন্ত্র বিতরণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে। এর আগে উপজেলার বিভিন্ন এলাকায় স্থাপিত সবজি ক্রিপার প্রদর্শনী প্লট পরিদর্শন করেন উপপরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে সহ অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102