শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় গরু পারাপারের সময় ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে কৃষকের মৃত্যু

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৩৬৬ বার পঠিত

শেরপুরের নকলায় ব্রহ্মপুত্রনদ দিয়ে গরু পারাপার করার সময় পানিতে ডুবে শফিক মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৬ এপ্রিল) দুপুরের দিকে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।

নিহত শফিক মিয়া উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা দক্ষিণ পাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে ও ৩ সন্তানের জনক ছিলেন।

জানা গেছে, শফিক মিয়া প্রতিদিনের মতো বুধবার দুপুরে গরুকে ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে গরুর লেজ ধরে ব্রহ্মপুত্র নদ পার হচ্ছিলো। হঠাৎ লেজ থেকে হাত ফসকে সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। এলাকাবাসী তাকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে এলাকাবাসী পানির নিচ থেকে তার নিথরদেহ উদ্ধার করেন। পরে এলাকাবাসী শফিক মিয়াকে অজ্ঞান অবস্থায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মেল হোসেন রাজীব ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102