সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী রাজনৈতিক সংগঠন, বিভিন্ন দপ্তর, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
এর অংশ হিসেবে শনিবার (২৬ মার্চ) ‘বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’ নকলা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে সংগঠনটির উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব অধ্যাপক শফিকুল ইসলাম দুলাল-এর নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।
এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বিদ্যুৎ, যুগ্ম সম্পাদক নূরে আলম সিদ্দিকী উৎপল ও সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এফ.এম ওবায়দুল হক ও মোশারফ হোসাইন; অর্থ সম্পাদক নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক খোরশেদ আলম শ্যামল, মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা হোছনে জাহান রত্মা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহাব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য খন্দকার জসিম উদ্দিন মিন্টু ও সানজিদা খানম পলিনসহ পুষ্পস্তবক অর্পনের সময় অন্যান্যদের মধ্যে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ জেলা নারী ইউটিনের সভাপতি ও সদস্য সচিব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, উপজেলা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধাগন, পুলিশ ও ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্যগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমীক লীগ ও অঙ্গসহযোগী রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকগন ও বিভিন্ন পেশাশ্রেনীর জনগন উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত ও আয়োজিত প্রতিটি কর্মসূচিতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, নকলা উপজেলা শাখার নেতৃবৃন্দের অংশ গ্রহন ছিলো উল্লেখ করার মতো।