বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা আ’লীগের ২৬ মার্চ উদযাপন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ২৭১ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে নকলা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়।

কর্মসূচী গুলোর মধ্যে শনিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে সকল শহীদদের স্মরণে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ-এর নেতৃত্বে সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সঠিক নিয়মে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন ছিলো উল্লেখযোগ্য।

উপজেলা আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত প্রতিটি কর্মসূচিতে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন পেশা-শ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102