বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় পেঁয়াজ ও গম চাষের ওপর মাঠ দিবস

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৩১৫ বার পঠিত

শেরপুরের নকলায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় পেঁয়াজ ও গমের বাস্তবায়িত প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরের দিকে উপজেলার উরফা ইউনিয়নের উরফা ব্লকে ইউপি সদস্য সাইদুল ইসলাম-এর সভাপতিত্বে পেঁয়াজ উৎপান বৃদ্ধির লক্ষে এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ শেখ ফজলুল হক মনি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ মো. মাহমুদুল হাসান মুসা প্রমুখ।

এর আগে বুধবার (২৩ মার্চ) দুপুরের দিকে উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিতলিথায়া ব্লকের চিথলিয়া এলাকায় বারি গম-৩৩ এর ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এ মাঠ দিবসেও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ শেখ ফজলুল হক মনি ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ মো. মাহমুদুল হাসান মুসা, উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) আশরাফুল আলম, জাহাঙ্গির আলম আক্তার, ফারুক হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও), স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। মাঠ দিবসে রোগ প্রতিরোধী জাত বারি গম-৩৩ এর চাষাবাদ ও গম ফসল চাষের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102