শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৩২৭ বার পঠিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে শেরপুরের নকলায় ‘বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ’ নকলা উপজেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু-এঁর জীবনাদর্শের ওপর আলোচনা সভা, শিশু শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও কুইজ বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়েছে।

রবিবার (২০ মার্চ) চন্দ্রকোনা ইউনিয়ন বাজারে চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা নুরুল হকের সভাপতিত্বে এ আলোচনা সভা ও কুইজ বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য এমদাদুল হক রিপনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ময়মনসিংহ অঞ্চলের সমন্বয়ক ও শেরপুর জেলা ইউনিটের আহবায়ক আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ইউনিটের সহ-সভাপতি এস.এম আবু হান্নান ও চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু।

এছাড়া আরো বক্তব্য রাখেন- সংগঠনটির নকলা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব অধ্যাপক শফিকুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুর রহমান বিদ্যুৎ, যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আইয়্যুব খান প্রমুখ।

 

আলোচনা সভার পরে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জীবনাদর্শের ওপর অনুষ্ঠিত শিশু শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতায় কুইজ বিজয়ীদের মাঝে পুরষ্কার হিসেবে অতিথিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর কৃতকর্মের ওপর লেখা বিভিন্ন বই তুলেদেন।

এসময় বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ শেরপুর জেলা নারী ইউনিটের সভাপতি সুলতানা হোছনে জাহান রত্মা ও সদস্য সচিব সানজিদা খানম পলিন, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার যুগ্ম সম্পাদক নূরে আলম সিদ্দিকী উৎপল, সাংগঠনিক সম্পাদক এফ.এম ওবায়দুল হক ও মো. মোশারফ হোসাইন, অর্থ সম্পাদক নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক খোরশেদ আলম শ্যামলসহ জেলা-উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগন, নকলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন ও অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন গনমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগন, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশাশ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102