বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শেরপুর টিটিসিতে ১৭ মার্চ উদযাপন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৫২৬ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এর অংশ হিসেবে শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ পালিত হয়।

কর্মসূচির মধ্যে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন, রচনা ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা উল্লেখ্যযোগ্য। আলোচনা সভা ও প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন চীফ ইন্সট্রাক্টর এস.এম আজহার। ইন্সট্রাক্টর সাজু মিয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইন্সট্রাক্টর নিরমল বাশার ও আরিফুর রহমান প্রমুখ।

পরে বাঙালি জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল সদস্য ও দেশের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এর আগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে জন্ম দিনের কাটা হয়।

সবশেষে চিত্রাঙ্কন, রচনা ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার হিসেবে শিক্ষা উপকরণ তুলেদেওয়া হয়।

এসময় ইনস্ট্রাক্টর রবিউল ইসলাম, তমাল চন্দ্র সান্যাল, ইসমাইল হোসেন, নিরমল বাশার ও হেলাল উদ্দিনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষানার্থীসহ নিয়মিত শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর প্রতিটি ভবনে আলোকসজ্জা সকলের নজর কেড়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102