বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা আ’লীগের ১৭ মার্চ উদযাপন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩৮১ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচী গুলোর মধ্যে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় (৮ঃ৩০মিনিট) দলীয় কার্যালয়ের সামনে সঠিক নিয়মে সঠিক রং ও মাপের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, পৌণে ৯টায় (৮ঃ৪৫মিনিট) মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে ও ৯টার সময় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিকেলে ৪ টার সময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে আলোচনা সভা উল্লেখযোগ্য।

এছাড়া আলোচনা সভা শেষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর বিদেহী আত্মার মাগফেরাত কমনাসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার ১৭ মার্চ সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ আওয়ামী লীগ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ-এর নেতৃত্বে ও সার্বিক দিক নির্দেশনায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, পৌণে ৯টায় (৮ঃ৪৫মিনিট) মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, সহসভাপতি ফেরদৌসুর রহমান জুয়েল, অধ্যক্ষ আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তা, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, পৌর আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক এফ.এম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শ্যামল সূত্রধর, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও অন্যান্য নেতৃবৃন্দসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102