সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

নকলায় বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুলিশ বিভাগের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩০৩ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে নকলা থানা পুলিশের উদ্যোগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, উপজেলা পরিষদ, বিভিন্ন দপ্তর, মুক্তিযোদ্ধের পক্ষের শক্তিতে বিশ্বাসী বিভিন্ন সংগঠন, পুলিশ বিভাগ, বিভিন্ন পেশা শ্রেণীর সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এর অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ বিভাগের নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুশফিকুর রহমানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইসকান্দার হাবিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দ, পুলিশ বিভাগের এসআই, এএসআই ও সদস্যবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, বীর মুক্তিযোদ্ধাগন, ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্যগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন পেশাশ্রেনীর জনগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102