বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বঙ্গবন্ধু’র জন্ম ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দেয়ালিকা প্রকাশ

এম.এম মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৭৮৯ বার পঠিত

শেরপুরের নকলায় বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ১০২তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে ‘সুবর্ণ জয়ন্তীতে আমাদের মাদ্রাসা’ নামে তথ্যবহুল একটি দেয়ালিকা প্রকাশ করা হয়েছে।

‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ এবং ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ শিরোনামে প্রবন্ধ, রচনা, ছোট গল্প, কবিতা, ছড়া, চিত্রাঙ্কন ও কৌতুকসহ শিক্ষার্থীদের বিভিন্ন লেখা দিয়ে এই দেওয়াল পত্রিকাটি সাজনো হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসা মিলনায়তনে মাদ্রাসার সুপার দেয়ালিকাটির নির্বাহী সম্পাদক উপজেলা আওয়ামী লীগের ধর্ম বষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে দেয়ালিকা প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘সুবর্ণ জয়ন্তীতে আমাদের মাদ্রাসা’ দেয়ালিকাটির সম্পাদক বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এর সঞ্চালনায় দেয়ালিকা প্রকাশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- দেয়ালিকাটির প্রকাশক মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা মো. ফজলুল করিম, সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, নুসরাত জাহান নিপা, ফাহমিদা আহম্মেদ, ক্বারী কাজীমদ্দিন ও মোস্তাফিজুর রহমান খান প্রমুখ।

এসময় সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক জামাল উদ্দিন, তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ওই দেয়ালিকাতে যাদের লেখা স্থান পেয়েছে তাদের মধ্যে বিচারকদের বাছাইয়ে নির্বাচিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থী লেখককে পুরষ্কার প্রদানসহ প্রকাশের আশায় যারা লেখা জমা দিয়েছিল তাদের প্রত্যেককে অংশগ্রহন মূলক শুভেচ্ছা পুরষ্কার হিসেবে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

উল্লেখ্য, প্রকাশিত দেয়ালিকাতে নোটিশ আকারে জানানো হয়েছে যে, চলতি বছরের আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাদ্রাসার ব্যবস্থাপনায় এবছরের দ্বিতীয় দেয়ালিকা প্রকাশ করা হবে। ওই দেয়ালিকার জন্য ১১ আগষ্ট বৃহস্পতিবারের মধ্যে লেখা আহবান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102