শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

কৃষক হত্যাদিবস উপলক্ষে শেরপুরে র‌্যালি আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৮৬ বার পঠিত

আজ ১৫ মার্চ কৃষক হত্যাদিবস। বিএনপি-জামাত জোট সরকারের আমলে ১৯৯৫ সালের এই দিনে সার কিনতে গেলে সারাদেশে ১৮ জন নিরীহ কৃষককে নির্মমভাবে হত্যা করা হয়। ওই ১৮ শহীদ কৃষকের স্মরণে মঙ্গলবার (১৫ মার্চ) সকালে শেরপুর জেলা কৃষক লীগের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিটি মঙ্গলবার সকাল ১১ টায় শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ গেইট থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে কলেজ মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, জেলা আওয়ামী লীগ নেতা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানোয়ার হোসেন ছানু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব খোরশেদ আলম ইয়াকুব, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আল হেলাল প্রমুখ।

এসময় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস কুমার সাহা, জেলা কৃষক লীগের সহ-সভাপতি সাংবাদিক নমশের আলম, আব্দুর রহমান চাঁন ও সালাহউদ্দিন, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান লেবু খাঁন, নকলা উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নাফ খাঁন, শ্রীবরদী উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, ঝিনাইগাতী উপজেলা কৃষক লীগের সভাপতি সাজু মিয়াসহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন কৃষক লীগের অগণিত নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102