শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় বেকার যুবক-যুবনারীদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৩৭৮ বার পঠিত

শেরপুরের নকলায় বেকার যুবক ও যুবনারীদের এক মাস মেয়াদী মৎস চাষ ও ৭ দিন মেয়াদী গরু মোটাতাজা করণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে ধারন করে শনিবার (১২ মার্চ) সকালে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানের মাধ্যমে বেকার যুবক ও যুবনারী প্রশিক্ষার্থীদের মাঝে সনদপত্র, সহজ ঋণের ও ভাতার মোট প্রায় ১২ লক্ষ টাকা সমমূল্যের চেক প্রদান করা হয়।

এ উপলক্ষে জেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে ও উপজেলা যুব উন্নয়ন অফিসের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলার টালকি ইউনিয়নের নয়াবাড়ী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর শেরপুরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো. আজহারুল ইসলাম খান (মুকুল) ও সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নকলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মিজানুর রহমান প্রমুখ।এসময় জেলা-উপজেলা যুব উন্নয়ন অফিসে কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলায় কর্মরত বিভন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ অন্যান্য সাংবাদিকগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন এলাকা থেকে আগত বেকার যুবক ও যুবনারী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাশ্রেণীর জনগন উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো. আজহারুল ইসলাম খান (মুকুল) জানান, যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে দেশের তরুণ বেকার যুবসমাজ আজ স্বাবলম্বী হচ্ছে। তারা বঙ্গবন্ধু-এঁর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে।মহাপরিচালক বলেন, অদূর ভবিষ্যতে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিতে জেলা বা বিভাগীয় শহরে যাওয়ার প্রয়োজন হবে না। বেকার যুবক ও যুবনারীদের স্বাবলম্বী করে গড়ে তোলতে প্রয়োজনে ইউনিয়নে ভিত্তিক প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করা হবে। তাছাড়া যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ ও সনদ নিয়ে কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ পেতে কোন প্রকার সমস্যা বা জটিলতা দেখাদিলে বা হয়রানির স্বীকার হলে যুব উন্নয়ন দপ্তরে, অথবা সরাসরি তাকে জানানোর পরামর্শদেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো. আজহারুল ইসলাম খান (মুকুল)।

 

 

 

 

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102