বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ঐতিহাসিক ৭ মার্চ : নকলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মার্যাদায় উদযাপন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৪৩৯ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে ও আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭মার্চ দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক বাস্তবায়নকৃত কর্মসূচি সমূহের মধ্যে আলোচনা সভা, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৭মার্চ’র ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল ছিলো উল্লেখ্যযোগ্য।

এর অংশ হিসেবে উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে সুপার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৭মার্চ’র ঐতিহাসিক ভাষণ ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় মোবাইল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর তাসলিমা বেগম রিতা।

এসময় আরও বক্তব্য রাখেন- বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে সদ্য বিদায়ী সহকারী মৌলভী বিবিরচর রহমানিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মো. রেজাউল করিম, বানেশ্বরদী উত্তর সাকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নকলা মেহেদী ডাঙা খেলাঘর আসরের সভাপতি আজহারুল ইসলাম ফিরোজ, বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মাওলানা মো. ফজলুল করিম, সহকারী শিক্ষক নুসরাত জাহান নিপা, ফাহমিদা আহম্মেদ ও তাহেরা সুলতানা প্রমুখ।

আলোচনা সভার পরে শিক্ষার্থীদের মাঝে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৭মার্চ’র ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার হিসেবে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। সবশেষে বাঙালি জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল সদস্য ও দেশের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এসময় সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, ক্বারী কাজীমদ্দিন, মোস্তাফিজুর রহমান খান, জামাল উদ্দিন, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, আরিফ হোসেন, লাবনী বেগম ও উজ্জল মিয়াসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102