বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

রিপোর্ট অনুযায়ী যুবক অন্তঃসত্ত্বা : অবশেষে রিপোর্ট পরিবর্তন

সমকালীন ডেস্ক:
  • প্রকাশের সময় | শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩০৪ বার পঠিত

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘হেপাটাইটিস বি’ পরীক্ষার জন্য রক্তের নমুনা দেন বিদেশ যাওয়ার প্রস্তুতি নেওয়া সবুজ মিয়া (২৫) নামে এক যুবক। ‘হেপাটাইটিস বি’ পরীক্ষার প্রতিবেদনে সে অন্তঃসত্ত্বা বলে জানানো হয়।

রক্তের নমুনা পরীক্ষার এমন অবিশ্বাস্য প্রতিবেদন দেখে বিব্রত ও ক্ষুব্ধ হন ওই যুবক। অতঃপর প্রতিবেদন পরিবর্তন করেদেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

জানা গেছে, সবুজ মিয়া লেখাপড়া শেষ করে পরিবারের আর্থিক উন্নতির জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেপাটাইটিস বি পরীক্ষার জন্য ১ মার্চ রক্তের নমুনা দেন ৩ মার্চ পরীক্ষার ফলাফল প্রতিবেদন দেওয়া হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয় সবুজ নাকি ‘অন্তঃসত্ত্বা’! আর ওই প্রতিবেদনে স্বাক্ষর করেছেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট (ল্যাব) মো. মকবুল হোসেন। টেকনোলজিস্ট মকবুল হোসেন দুঃখ প্রকাশ করে জানান, প্রচন্ড ভিড়ের মধ্যে ভুল বশত এমন প্রতিবেদন দেওয়া হয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদ আল হাসান বলেন, ‘হেপাটাইটিস বি’ পরীক্ষায় কোনো ছেলের অন্তঃসত্ত্বা পজিটিভ রিপোর্ট আসার কথা নয়। এটি একান্ত ভুলবশত হয়ে থাকতে পারে। তবে খুব দ্রুত সময়ের মধ্যে তা সংশোধন করে দেওয়ার আশ্বাসের পরে রিপোর্টটি পরিবর্তন করে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102