শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

মমেক শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অপবাদ, ১০ ছাত্র বহিষ্কার!

সমকালীন ডেস্ক:
  • প্রকাশের সময় | শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩৫৬ বার পঠিত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)-এর এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির মিথ্যা অপবাদ দেওয়ায় মমেক থেকে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও ৮ শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে মমেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হাসানকে ৩ বছরের জন্য, অন্য ২ শিক্ষার্থীকে ২ বছরের জন্য ও ৭ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার কারা হয় এবং ৮ শিক্ষার্থীকে সতর্ক করা হয়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের বিরুদ্ধে ৫৩ ব্যাচের শিক্ষার্থীর দেওয়া যৌন হয়রানির আনা অভিযোগ তদন্তে প্রমাণিত না হওয়ায় শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ায় শিক্ষার্থীদের এই শাস্থি দেওয়া হয়।

শনিবার (৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ চিত্ত রঞ্জন দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102