বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

বিকেএসপি’র ডাক পাওয়া আবু সাঈদের পাশে নকলা অদম্য মেধাবী সংস্থা

এম.এম হোসাইন:
  • প্রকাশের সময় | সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৩ বার পঠিত

দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে প্রশিক্ষণার্থী হিসেবে ফুটবল ক্যাম্পিংয়ে ডাক পাওয়া শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের কাজাইকাটা গ্রামের তরুণ ফুটবলার আবু সাঈদ (১৪)-এর পাশে দাঁড়িয়েছে নকলা অদম্য মেধাবী সংস্থা।

তরুণ এ ফুটবলার নকলা উপজেলার জয়যাত্রা ফুটবল একাডেমীর একজন প্রশিক্ষণার্থী। তাকে ফুটবল খেলার প্রশিক্ষণ করাচ্ছেন ফুটবলের বিশিষ্ট প্রশিক্ষক সাধন বসাক। এ প্রশিক্ষণ আবু সাঈদকে প্রতিদিন রিক্সাযোগে নকলায় আসতে হয়। তাই তার যাতায়াত সুবিধার্থে তাকে একটি নতুন বাইসাইকেল উপহার হিসেবে দিয়েছে নকলা অদম্য মেধাবী সংস্থা।

এ উপলক্ষ্যে সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত পরিসরে সাইকেল উপহার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া ওই বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে জয়যাত্রা ফুটবল একাডেমীর তরুণ খেলোয়াড়দের জন্য ক্রীড়া সামগ্রী ক্রয়ের উদ্দেশ্যে সংস্থাটির নেতৃবৃন্দরা জয়যাত্রা ফুটবল একাডেমীর কর্তৃপক্ষের হাতে নগদ ২০ হাজার টাকা তুলেদেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, ফুটবল খেলার প্রশিক্ষক সাধন বসাক, নকলা অদম্য মেধাবী সংস্থার উপদেষ্টা এফ.এম কামরুল আলম রঞ্জু, সহকারী পরিচালক আতিকুর রহমান আতিক, সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, অনুদান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর রউফ শিবলু, নকলা প্রেস ক্লাবের সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নূর হোসাইনসহ অন্যান্য সাংবাদিকগন, নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ক্রীড়ামোদি মাজেদুল হক সুমন, ফুটবলের স্থানীয় প্রশিক্ষক মইনুল হক বাপ্পী, ক্রীড়া শিক্ষক ও প্রশিক্ষক তৌফিক হোসেন দ্বিপক, তরুণ ফুটবলার আবু সাঈদের বাবা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, জয়যাত্রা ফুটবল একাডেমীর তরুণ প্রশিক্ষণার্র্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102