বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় উপজেলা আ’লীগের উদ্যোগে বজলুর রহমান-এঁর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০৭ বার পঠিত

শেরপুরের নকলায় মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, কলামিষ্ট, দৈনিক সংবাদ পত্রিকার সম্পাদক বজলুর রহমান-এঁর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নকলা পৌরসভার জালালপুর এলাকাস্থ আল জামিয়াতুল ক্বাওমি মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় মরহুম বজলুর রহমান-এঁর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। আলোচনা সভার পরে মরহুমের রোহের মাগফেরাত ও দেশবাসীর সুখ-শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

এসময় উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, আল জামিয়াতুল ক্বাওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশা-শ্রেনীর জনগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বজলুর রহমান তৎকালীন ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার চরনিয়ামত গ্রামের আব্দুর রহমান মৌলভীর ঘর আলো করে ১৯৪১ সালের ৩ আগষ্ট জন্মগ্রহণ করেন এবং ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি দেশবাসীকে কাঁদিয়ে তিনি নাফেরার দেশে পারি জমান। তিনি বাংলার অগ্নি কন্যা হিসেবে খ্যাত সাবেক সফল কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি’র স্বামী ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102