বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলার গৌড়দ্বার বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট পয়েন্ট উদ্বোধন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪৮ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলাধীন গৌড়দ্বার ইউনিয়নের গৌড়দ্বার বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট পয়েন্ট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এই এজেন্ট পয়েন্ট উদ্বোধন করা হয়।

গৌড়দ্বার বাজারের উত্তরে ঢাকা-শেরপুর মহাসড়কের পূর্ব পাশে তথা গৌড়দ্বার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন মালিকানা এক ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত এজেন্ট পয়েন্টটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের গৌড়দ্বার বাজারে স্থাপিত ব্যাংক এশিয়ার নতুন এ এজেন্ট পয়েন্টের প্রোপ্রাইটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গৌড়দ্বার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আব্দুল মোতালেব-কে।

এ উপলক্ষে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের আয়োজনে ওই ভবনের সামনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মুহাম্মদ বোরহান উদ্দিন।

গৌড়দ্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন খাঁন মুকুল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক মাহবুবুর রহমান ঝুটন, শেরপুর জেলা ব্যবস্থাপক মো. রবিউল আলম সজিব, গৌড়দ্বার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী খাঁন দুলাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসাইন, দপ্তর সম্পাদক ও পাঠাকাটা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. সেলিম রেজা, উরফা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রমজান আলী, নকলা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আব্দুল জলিলসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুব লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে অতিথিরা উপজেলার পাঠাকাটা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. সেলিম রেজা, উরফা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রমজান আলী ও চন্দ্রকোনা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোশাররফ হোসেনের হাতে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাকিং এর নিজ নিজ পয়েন্টের প্রোপ্রাইটর হিসেবে নিয়োগপত্র প্রদান পূর্বক ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী-এঁর নিজ নাম সাক্ষরিত অনুমতিপত্র তুলেদেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102