শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

শেরপুর টিটিসিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৬৫ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুর জেলার শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে

কর্মসূচির মধ্যে ভাষা শহীদসহ সকল শহীদদের স্মরনে টিটিসি চত্বরে নবনির্মিত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা ছিলো উল্লেখ্যযোগ্য।

এ উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি সোমবার প্রথম প্রহরে (১২:০১ মিনিট) শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসানের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও বিকেলে অধ্যক্ষের সভাপতিত্বে টিটিসির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন চীফ ইন্সট্রাক্টর এস.এম আজহার, ইন্সট্রাক্টর তমাল চন্দ্র স্যানাল, আরিফুর রহমান, এ.কে.এম শাহজাহান, সাজু মিয়া, মিজানুর রহমান, রোকসানা খাতুন, তহেরা খাতুন, নাহার-ই-জান্নাত, অফিস স্টাফ আনিসুল ইসলাম, তরিকুল ইসলাম, হাফিজুর রহমান, মাসুদ, ফিরোজ, খোকন, হান্নান, মুক্তার, শফিকুল ইসলাম, বাবুল শেখ ও জাহানুরসহ অন্যান্যরা।

আলোচনা সভায় বক্তারা মহান ভাষা আন্দোলনে ভাষা সৈনিকদের ত্যাগ ও এই দিনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সব শেষে ভাষা শহীদসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102