সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পুষ্পার্ঘ্য অর্পণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৭ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ভাষা শহীদসহ সকল শহীদদের স্মরণে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠের শহীদ মিনারে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি খোরশেদ আলম শ্যামলসহ উপজেলা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগন, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পেশাশ্রেনীর জনগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102