বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৭ বার পঠিত

সারা দেশের ন্যায় শেরপুর জেলার নকলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার উদ্যোগে ও আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ভাষা শহীদসহ সকল শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা ছিলো উল্লেখ্যযোগ্য।

এ উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি সোমবার প্রথম প্রহরে (১২:০১ মিনিট) নবগঠিত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবুর নেতৃত্বে সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম ঠান্ডু, মোরশেদুল হাসান রবিন, মঞ্জুরুল হক মঞ্জু, ফরহাদ আলী ও খোরশেদ আলম; যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল আলম রাজিব ও মেহেদী হাসান শান্ত; সাংগঠনিক সম্পাদক জুলহাস উদ্দিন ও তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফরিদুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক শ্রী প্রার্থ রায়, আইন বিষয়ক সম্পাদক নোমান উল হক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক রফিজ উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আল-আমিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক টুটুল আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিন রাতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা নেতৃবৃন্দরা মহান ভাষা আন্দোলনে ভাষা সৈনিকদের ত্যাগ ও এই দিনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সব শেষে ভাষা শহীদসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশ ও জতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102