বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় উপজেলা ও পৌর শাখা কৃষকদল গঠনকল্পে বিএনপি’র সাংগঠনিক আলোচনা সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৩ বার পঠিত

শেরপুরের নকলায় জাতীয়তাবাদী কৃষকদল নকলা উপজেলা ও পৌর শাখা গঠনকল্পে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃবৃন্দরা সাংগঠনিক আলোচনা সভা করেছেন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের তৎকালীন বিএনপি সরকার দলীয় হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর বাসভবনে স্থাপিত উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির আহবায়ক খোরশেদুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা কৃষকদলের আহবায়ক আমিনুল ইসলাম আংগুর এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা কৃষকদলের যুগ্মআহবায়ক আবু সালেহ মুসা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার, পৌর বিএনপির আহবায়ক কামরুল আলম খান লিটন বিএসসি ও জেলা বিএনপির সদস্য এনামুল হক রিপন।

উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পৌর বিএনপির সদস্য সচিব মো. আনোয়ার হোসেন, কৃষকদলের পক্ষে সুলতান, আকাশ, মনিরুল ইসলাম, আয়নাল হক প্রমুখ।

এসময় উপজেলা বিএনপির সদস্য রাব্বীনুর চৌধুরীসহ উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড বিএনপি, শ্রমিক দল, মৎস্যজীবী দল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় জাতীয়তাবাদী কৃষকদল নকলা উপজেলা ও পৌর শাখা গঠনকল্পে বিস্তারিত আলোচনা করাসহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102