শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে কম্বল বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪১ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার সকল জীবীত, মৃত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ.এস.এম নুরুল ইসলাম হিরো।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি চরঅষ্টধর ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. আসিফ রহমান ও সহকারী কমিশনার মো. সানাউল মোর্শেদ।

এসময় উপজেলার জীবীত সকল বীর মুক্তিযোদ্ধাগন, শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসাইন, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সদস্য রাইসুল ইসলাম রিফাতসহ অন্যান্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা গেছে, উপজেলার ৩৭০ জন জীবীত বীর মুক্তিযোদ্ধাগন, শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগনের মাঝে একটি করে কম্বল প্রদান করা হয়।

জানা গেছে, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ.এস.এম নুরুল ইসলাম হিরো-এঁর একান্ত প্রচেষ্ঠায় জেলা প্রশাসনের অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হলো।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102