বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে ৪ শিক্ষা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮২ বার পঠিত

শিক্ষার্থীসহ দেশবাসীকে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ক্ষতিকর প্রভাব মুক্ত রাখতে বা করোনা প্রতিরোধে সরকারের নির্দেশনা আমান্য উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে পাঠদান করার অপরাধে শেরপুরের ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মালিককে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়ন, চরশেরপুর ইউনিয়ন ও পৌরসভার কসবা কাচারীপাড়া মহল্লায় অভিযান চালিয়ে এসব জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহনাজ ফেরদৌস।

গোপন সংবাদের ভিত্তিতে এসব শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২০১৮ সালের সংক্রমণ রোগ প্রতিরোধ আইনের ২৫ (১) খ ধারায় দোষী সাবস্থ্য করে কামারেরচর ইউনিয়নের মর্ডান পাবলিক স্কুলের মালিককে ১০ হাজার টাকা, উম্মে সালমা বিদ্যানিকেতনের মালিককে ১৫ হাজার টাকা, চরশেরপুর ইউনিয়নের সাতানী পাড়া এমএম পাবলিক স্কুলের মালিককে ১৫ হাজার টাকা এবং পৌরসভার কসবা কাচারীপাড়া মহল্লার জিনিয়াস একাডেমী স্কুলকে ৫ হাজার টাকা টাকা জরিমানা করেন।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. চাঁন মিয়া, সিএ আব্দুল মুন্নাফ, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদসহ স্থানীয় সাংবাদিক ও এলাকার গন্যমান্য, পুলিশ বিভাগের সদস্য, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মালিক, পরিচালক ও শিক্ষকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102