সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ প্রত্যাহারের দাবিতে শেরপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৬ বার পঠিত

দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের সাথে সমন্বয় রেখে শেরপুর জেলায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি)-এর উদ্যোগে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

জেলা প্রশাসন কর্তৃক এডিপিভূক্ত শতভাগ প্রকল্পভূক্ত প্রকল্পের পরিবিক্ষন ও মূল্যায়ন নিশ্চিত করণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকরা আদেশ প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে এ মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী সামিউল হক, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত রায়, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জাহিদুল ইসলাম, শিক্ষা প্রকৌশল বিভাগের জয়িতা দেবশ্রী, স্থানীয় সরকার বিভাগের সহকারী প্রকৌশলী জাহানারা পারভীন প্রমুখ।

বক্তারা বলেন, জেলা প্রশাসন কর্তৃক এডিপিভূক্ত শতভাগ প্রকল্পভূক্ত প্রকল্পের পরিবিক্ষন ও মূল্যায়ন নিশ্চিত করণ সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকরা আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102