বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুর টিটিসিতে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও হরিজন সম্প্রদায়ের জনসচেতনতা মূলক সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪৬ বার পঠিত

শেরপুর জেলার নকলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও হরিজন সম্প্রদায়ের লোকজনদের স্বাস্থ্য, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের বিষয়ে উদ্ধুদ্ধ করনের লক্ষ্যে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর জেলার নকলা উপজেলার গনপদ্দীতে স্থাপিত শেরপুর সরকারি টিটিসির আয়োজনে ও প্রবাসী কল্যাণ ও প্রশিক্ষণ ব্যুরো (বিএসইটি)-এর সহযোগিতায় বুধবার (৯ ফেব্রুয়ারি) টিটিসির মিলনায়তনে শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসানের সভাপতিত্বে এ জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।

টিটিসি’র চীফ ইন্সট্রাক্টর (প্রধান প্রশিক্ষক) এস.এম আজহারের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন ইন্সট্রাক্টর ইসমাইল হোসেন, এ.কে.এম শাহজাহান, সাজু মিয়া ও মিজানুর রহমান প্রমুখ।

এসময় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও হরিজন সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ ও শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অন্যান্য প্রশিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102