শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

নকলায় কৃষক মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬৩ বার পঠিত

শেরপুর জেলার নকলায় কৃষক মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) উপজেলার গনপদ্দী ইউনিয়নে খারজান এলাকায় এ মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২১-২২ অর্থবছরে কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প (৩য় পর্যায়)-এর আওতায় বীজ উৎপাদন ব্লক প্রদর্শনীর বারি সরিষা-১৪ এর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়।

স্থানীয় কৃষক ও ইউপি সদস্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা (ইউএও) কৃষিবিদ আব্দুল ওয়াদুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ শেখ ফজলুল হক মনি ও এইও কৃষিবিদ মো. মাহমুদুল হাসান মুসা।

তাছাড়া এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও), স্থানীয় প্রায় একশ’ কৃষক-কৃষাণী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102