বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ঝিনাইগাতীতে বিনামূল্যে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৭ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ৭টি কৃষক গ্রুপে একটি করে বিনামূল্যে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ করা হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি করণ প্রকল্পের আওতায় কৃষক গ্রুপে ইঞ্জিনসহ একটি করে বিনামূল্যে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ-এঁর সভাপতিত্বে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.এ ওয়ারেজ নাইম ৭টি কৃষক গ্রুপের কৃষকদের হাতে এসব মাড়াই যন্ত্র হস্তান্তর করেন।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ফরহাদ হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা আক্তারসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ ও সুবিধাভোগী কৃষক গ্রুপের কৃষকগন উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর জানান, এই ধাপে উপজেলার ৭টি কৃষক গ্রুপের মাঝে একটি করে মাড়াই যন্ত্র বিতরণ করা হয়েছে। প্রতিটি মাড়াই যন্ত্রের বাজার মূল্য ধরা হয়েছে এক লাখ টাকা করে। প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে সব কয়টি কৃষক গ্রুপে এই মাড়াই যন্ত্র বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102