শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে সহস্রাধিক শীতার্তের মাঝে ইউএসএ শেরপুর সমিতির শীতবস্র বিতরণ

মো. মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০৫ বার পঠিত

সারাদেশে মাঘের শীত যেন ঝেঁকে বসেছে, এতে নাকাল হয়ে পড়েছে অসহায় দরিদ্র খেটে খাওয়া শীতার্ত লোকজন। তবে দেশের সীমান্তবর্তী শেরপুর জেলায় শীতের দাপট অপেক্ষাকৃত বেশি লক্ষণীয়।

এরমধ্যে শীতের অধিক প্রভাব পড়েছে অসহায় দরিদ্র ও এতিম শিশু শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষা গ্রহণে। শেরপুর সদর উপজেলাসহ নকলা, নালিতাবাড়ি, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার এসব শিশু শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার রুটিনে যেন বাটা পড়েছে।

আর তাইতো প্রতি বছরের ন্যায় ইউএসএ প্রবাসী শেরপুরের একঝাঁক তরুণদের সমন্বয়ে গঠিত ইউএসএ, ইনক শেরপুর সমিতি-এর উদ্যোগে জেলার সহস্রাধিক শীতার্তের মাঝে শীতবস্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

শীতার্তের মাঝে কম্বল বিতরণের অংশ হিসেবে সোমবার ও মঙ্গলবার (৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলার নকলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে ঘুরে এতিম খানা ও হাফেজিয়া মাদ্রাসার এতিম ও দরিদ্র ৪৫০ শিক্ষার্থীর মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।

উপজেলার যেসব দ্বীনি প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয় সেসব প্রতিষ্ঠান গুলোর মধ্যে, কলাপাড়া নুরানিয়া হাফিজিয়া এতিম খানা, পোয়াভাগ হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা, জামিয়া ইসলামিয়া সিরাজিয়া মৌলভিবাড়ী মাদ্রাসা, কোটের চর জাহেদ আলী চৌধুরী ও মাহবুব আলী চৌধুরী আল-আমিন এতিমখানা ও হেফজ খানা, আলহাজ্ব আবু তাহের আজাদ (হারেজ আলী) নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা, কাজাইকাটা বড় বাড়ি শিশু সদন ও হাফিজিয়া মাদ্রাসা, চরমধুয়া বাগে জান্নাত হাফিজিয়া মাদ্রাসা, জানকিপুর মোহাম্মাদিয়া নুরানিয়া এতিমখানা ও ক্বাওমী মাদ্রাসা উল্লেখযোগ্য।

ইউএসএ প্রবাসী বাংলাদেশী তরুণদের সংগঠন ইউএসএ, ইনক শেরপুর সমিতি’র পক্ষে এসকল কম্বল বিতরণ কাজে স্বেচ্ছায় সার্বিক সহযোগিতা করেন উপজেলার কিছু তরুণ স্বেচ্ছাসেবক। আর তরুণ স্বেচ্ছাসেবকদের নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু পরিষদ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. ফারুকুজ্জামান (এমএফ জামান ফারুক)।

তাছাড়া ইউএসএ, ইনক শেরপুর সমিতি’র পক্ষে অন্যান্য উপজেলায় বিতরণের জন্য সংশ্লিষ্ট উপজেলার স্বেচ্ছাসেবকদের কাছে এমএফ জামান ফারুক প্রয়োজনীয় সংখ্যক কম্বল সরবরাহ করেছেন।

এসময় নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক ফজলে রাব্বী রাজন ও মো. নুর হোসাইন, স্বেচ্ছাসেবক মনিরুজ্জামান সবুজসহ সংশ্লিষ্ঠ এতিম খানা ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশী নাগরিকরা যুক্তরাষ্ট্রে বসে দেশের প্রতি ভালবাসা দেখিয়ে উপহার হিসেবে কম্বল পাঠিয়ে প্রশংসিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102