শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে সবুজ আন্দোলন’র ভার্চুয়াল সভা, নয়া কমিটির পরিচিতি

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৩১১ বার পঠিত

প্রকৃতি ও পরিবেশ বাদী সংগঠন ‘সবুজ আন্দোলন’ শেরপুর জেলা শাখার ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিনের সভাপতিত্বে ভার্চুয়াল এ আলোচনা হয়।

আলোচনা সভায় সদস্য সচিব ও শেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা জেলা কমিটির অন্যান্যদের পরিচয় করিয়ে দেন।

নবগঠিত এ কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম-আহ্বায়ক সাংবাদিক মহি উদ্দিন সোহেল, শহিদুল ইসলাম হীরা, সমাজ সেবিকা আঞ্জুমান আলম লিপি, এডভোকেট আক্রাম হোসেন, ডা. আসাদুজ্জামান তালুকদার, সাংবদিক এম সুরুজ্জামান, জুবাইদুল ইসলাম, নাঈম ইসলাম, বুলবুল আহাম্মেদ, সেচ্ছাসেবক রবিউল ইসলাম রতন, সদস্য নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সাংবাদিক শফিউল আলম লাভলু, জাহিদুল হক খান সৌরভ, ইমরান হাসান রাব্বি, জাহিদুল হক মনির, তারিকুল ইসলাম, হালিমা আক্তার ইতি, জয়ন্ত কুমার দে, মমিনুল হক, মইনুল হোসেন প্লাবন, ফরিদ আহাম্মেদ রুবেল, শাহরিয়ার শাকির, হাছানুজ্জামান বান্না সিফাত, রাজাদুল ইসলাম বাবু, অভিজিৎ সাহা, সমাজ সেবক দীপ্ত মোদক, নাহিদ হাসান, নুরুল ইসলাম বাবুল, হুমায়রা সিদ্দিকা।

সভায় পরিবেশ দূষনের প্রতিকার ও গারো পাহাড়ে হাতির অভয়ারন্য করার দাবীতে স্মারক লিপি প্রদান, দরিদ্র অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা রোপন, করোনা প্রতিরোধে মাস্কসহ সুরক্ষা সামগ্রী বিতরণ, পরিবেশ সম্পর্কে সচেতন করতে প্রচারনা চালানো এবং পরিবেশ রক্ষায় কাজে আগ্রহী এমন সুশীলজনদের সম্বয়ে প্রত্যেক উপজেলায় ও শিক্ষার্থীদের নিয়ে প্রতিটি কলেজে সবুজ আন্দোলনের কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় মমিনুল ইসলামকে আহ্বায়ক ও হালিমা আক্তার ইতিকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট শেরপুর সদর উপজেলা কমিটি গঠন করা হয়। এ ছাড়াও ৫ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102