বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

জবি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন : সভাপতি ফারুকী, সা.সম্পাদক আরমান

জবি সংবাদদাতা:
  • প্রকাশের সময় | বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৩৯৬ বার পঠিত

রাজধানী ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-তে কর্মরত সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (জবি প্রেসক্লাব)-এর ৯ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার (২৪ জানুয়ারি) সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোস্তাকিম ফারুকী সভাপতি ও আরমান হাসান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মুজাহিদ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক সুবর্ণ আসসাইফ, প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক মেহেরাবুল ইসলাম সৌদিপ, অর্থ সম্পাদক আহনাফ তাহমিদ ফাইয়াজ, কার্যনির্বাহী সদস্য অনুপম মল্লিক আদিত্য ও মো. মেহেদী হাসান।

প্রধান নির্বাচন কমিশনার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ইমরান আহমেদ অপু সোমবার বিকেলে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করার পাশাপাশি নবনির্বাচিত কমিটর নাম ও পদবী উস্থিতিদের সামনে ঘোষণা করেন।

এ সময় জবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কাজী মোবারক হোসেন, নির্বাচন কমিশনার ও প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম শাহীন, নির্বাচনের সমন্বয়ক সদ্য সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সাদেক ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক জগেশ রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।
ফলাফল ঘোষণার পরে জবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ কালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানানোর পাশাপাশি নেতৃবৃন্দের উদ্দেশ্য বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ও তাঁর আদর্শকে আঁকড়ে ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত তরুণ সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গঠনমূলক সমালোচনার মাধ্যমে নিয়মিত লেখালেখি করে যাবে। এর জন্য নতুন কমিটিকে প্রয়োজনীয় পরামর্শ ও সার্বিক সহযোগিতা করার আশ্বাসদেন তিনি।

সাক্ষাৎকালীন আলোচনা শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম সাদেক ও সাধারণ সম্পাদক জগেশ রায়ের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এর পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চত্তরে স্থাপিত বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে নবনির্বাচিত কমিটির উদ্যোগে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102