বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় হেলথক্যাম্প ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৪৭৩ বার পঠিত

‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় হেলথক্যাম্প ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (২৩ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান লিটন প্রমুখ।

এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুস সাকিব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা জনস্বাস্থ্য দপ্তরের উপসহকারী প্রকৌশলী রোমান আরা জান্নাতসহ নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আগত তিন শতাধিক ভাতাভোগী নারী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় মহিলা বিষয়ক অধিদপ্তরাধিন নকলা পৌরসভার ৪০০ ভাতাভোগীর মধ্যে উপস্থিত সাড়ে তিন শতাধিক ভাতাভোগীর মাঝে স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী হিসেবে সাবান, মাস্ক, স্যালাইনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102