শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ঝিনাইগাতীতে ‘ভয়েস অব ঝিনাইগাতী’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ঝিনািইগাতী (শেরপুর) সংবাদদাতা:
  • প্রকাশের সময় | শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ৩২৫ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে ‘ভয়েস অব ঝিনাইগাতী’। শুক্রবার (২১ জানুয়ারী) বেলা ১১ টার দিকে থানা রোড এলাকার যিদনী মডেল স্কুল চত্ত্বরে ৩০০জন শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেওয়া হয়।

নিউজার্সিতে অবস্থিত জার্মানির একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির ফার্মা বিভাগের রির্চাড ও ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক এবং প্রধান গবেষক ড. জাফল ইকবালের অর্থায়নে এ কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ফারুক আল মাসুদ।

বিশেষ অতিথি ছিলেন থানার ওসি (তদন্ত) সারোয়ার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ, যিদনী স্কুলের প্রধান শিক্ষক মো. কাউছার আহমেদ লালন, সমাজকর্মী সোহেল প্রমুখ।

কম্বল হাতে পেয়ে বৃদ্ধা আজিরন খাতুন বলেন, কয়েক দিনের শীতে মোটা একটা কাপড়ের জন্য একটু ভালো করে ঘুমও পাড়বের পারতেছিলাম না। শীতে খুব কষ্ট করে রাত পার করতিছিলেম। কত জনেক কইছি একটা কম্বল দেওয়ার জন্য, কেউ দেয় না। আজ ইনারা (ভয়েস অব ঝিনাইগাতী) একটা কম্বল দিল। আইজ রাইতে খুব ভালো কওে ঘুম হইব।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, প্রতিবছরের ন্যায় এবারও শুধুমাত্র শীতার্ত মানুষের কথা মনে রেখে আমরা কম্বল বিতরণ করেছি। সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি। আমরা মানুষের বিপদে আপদে পাশে থেকে কাজ করে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102