শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় শীতার্তদের পাশে কালের কণ্ঠ শুভ সংঘ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৪৩৩ বার পঠিত

হিমালয়ের পাদদেশীয় দেশের উত্তরাঞ্চলে শীত ঝেঁকে বসেছে। ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। এতে নাজেহাল হয়ে পড়ছে নিম্ন আয়ের জনগন। এমতাবস্থায় শীতার্তদের শীত নিবারনের জন্য কম্বল নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপের অঙ্গ সহযোগী স্বেচ্ছাসেবী সংগঠন কালের কণ্ঠ শুভ সংঘ।

এরই মধ্যে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় ও কালের কণ্ঠ শুভ সংঘের উদ্যোগে শেরপুর সদর উপজেলাসহ জেলার নকলা, নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এর অংশ হিসেবে মঙ্গলবার (১৮ জানুয়ারি) নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কালের কণ্ঠের নকলা প্রতিনিধি ও নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুর সভাপতিত্বে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সদ্য পদোন্নতি প্রাপ্ত সিনিয়র সহকারী সচিব) কাউছার আহাম্মেদ, শুভ সংঘের কেন্দ্রীয় কমিটির পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল আমিন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ও মানবাধিকার কর্মী হাকিম বাবুল, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, সহকারী শিক্ষক মিজানুর রহমান, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও শেরপুর জেলা শুভ সংঘের সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা শুভ সংঘের সদস্য বিশিষ্ট বিতার্কিক এস.এম ইমতিয়াজ চৌধুরী, জেলা শুভ সংঘের সদস্য মিনহাজ উদ্দিন,

নকলা প্রেস ক্লাবের যুগ্মসম্পাদক মানবাধিকার কর্মী নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানবাধিকার কর্মী নূর হোসাইন, অর্থ সম্পাদক মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আল-আমিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মানবাধিকার কর্মী আসাদুজ্জামান সৌরভ, কার্যনির্বাহী সদস্য মানবাধিকার কর্মী রাইসুল ইসলাম রিফাতসহ অন্যান্য সাংবাদিকগন, উপজেলা ছাত্রলীগ কর্মী  আবু হামযা কনকসহ এলাকার স্থানীয় গন্যমান্য ও স্বেচ্ছাসেবকগন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দুই শতাধিক অসহায় দরিদ্র শীতার্ত নর-নারী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102