শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

ঝিনাইগাতীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ড, বসত ঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ২৭২ বার পঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে একটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১৬ জানুয়ারি) ভোরে ঝিনাইগাতী থানা সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ অগ্নিকাণ্ডে পাঁচ লাক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয় জনগন ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোজাজ্জল হোসেন চাঁন, নবনির্বাচিত চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেন, বণিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, বণিক সমিতির সদস্য ও নবনির্বাচিত ইউপি সদস্য মো. জাহিদুল হক মনিরসহ অনেকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাইগাতী থানা সংলগ্ন এলাকার ছাইদুল ইসলামের বাড়ির পুড়ে যাওয়া বসতরে বসবাসকারী সবাই আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় ঘরটি তালাবদ্ধ ছিল। রবিবার ভোরে ওই ঘরে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখে পাশ্ববর্তী ঘরে থাকা ছাইদুলের মা ও ভাইয়ের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ঝিনাইগাতী ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতা নিয়ে ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

এ অগ্নিকাণ্ডে ছাইদুলের একটি বসতঘর, ঘরে থাকা দুটি ফ্রিজ, ২টি সেলাই মেশিন, অটো রিক্সা কিনার জন্য ঘরে রাখা নগদ ৫০ হাজার টাকা, অলঙ্কার ও সকল আসবাবপত্রসহ অতি প্রয়োজনীয় কাগজ পত্রাদি পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দিন ধারনা করে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। এতে একটি বসত ঘর ও ঘরে থাকা সকল কিছু পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি তাৎক্ষনিক ভাবে জানাতে পারেননি।

সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন জানান, আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি তরফ থেকে সহায়তা প্রদানের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102