শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় গুচ্ছ গ্রামের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ২২৩ বার পঠিত

শেরপুর জেলার নকলায় উপজেলার গনপদ্দী ইউনিয়নের গনপদ্দী গুচ্ছ গ্রামের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান গনপদ্দী ইউনিয়নের গনপদ্দী গুচ্ছ গ্রামে গিয়ে নিজ হাতে ওই গ্রামে বসবাসরত ২০টি শীতার্ত পরিবার প্রধানের হাতে কম্বল তুলেদেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত মো. বজলুর রহমানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, গনপদ্দী গুচ্ছ গ্রামের অসহায় শীতার্ত নর-নারী উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানান, নকলা উপজেলার কোন মানুষ যেন শীতার্ত না থাকেন এর জন্য মান্যবর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ-এঁর নির্দেশনায় ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে উপজেলার দরিদ্র, অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় গনপদ্দী গুচ্ছ গ্রামের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102