বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে শিশু-নারীর উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ২১৭ বার পঠিত

শেরপুরে শিশু ও নারীর উন্নয়নে নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালার শুরুতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার। এসময় পাওয়ার পয়েন্ট উপস্থাপন করে তিনি পরিবার, সমাজ ও রাষ্ট্রে শিশু এবং নারীর চলমান চিত্র বিভিন্ন তথ্য-উপাত্তের মাধ্যমে তুলে ধরেন। একইসাথে শিশু-নারীর উন্নয়নে সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপের কথাও জানান। তাছাড়া শিশুর বেড়ে ওঠা, বিকাশ, সুরক্ষা ও অংশগ্রহণ এবং বাল্যবিয়ে-যৌতুক, নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে সরকারের পাশাপাশি সকলকে যার যার অবস্থান থকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সদর ইউএনও মেহনাজ ফেরদৌস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এবং বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা প্রথামিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী খানম, শেরপুর প্রেস ক্লাব’র সভাপতি শরিফুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসলাম খান প্রমুখ।

কর্মশালায় তথ্য অফিসের সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রমে বর্তমান বাস্তবতায় পানিতে ডুবে শিশুমৃত্যুরোধে কমিউনিটি পর্যায়ে সাঁতার শেখা, নারীর আত্মরক্ষামুলক কারাতে প্রশিক্ষণের মতো বিষয়গুলোকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব ওঠে আসে। সেইসাথে প্রচার কার্যক্রম জোরদার করতে স্থানীয় পর্যায়ে ডিস চ্যানেল এবং গ্রামীণ হাট-বাজার, গ্রোথ সেন্টারগুলোর দোকান-হোটেলের তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের তৈরী করা ভিডিও ফিল্মসমূহ পেনড্রাইভে সরবরাহ করে সেগুলো চালাতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করা হয়।

এ কর্মশালায় উপজেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগনসহ বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইমাম, ক্রীড়া সংগঠক, এনজিও প্রতিনিধিসহ অর্ধশতাধিক সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102