বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় ৫০তম শীতকালীন ক্রীড়ার প্রস্তুতি মূলক সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৪২৪ বার পঠিত

শেরপুরের নকলায় ৫০তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি নকলা উপজেলা শাখার আয়োজনে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১০ জানুয়ারী) উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি নকলা উপজেলার সভাপতি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও উপজেলা পরিদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে ৫০তম শীতকালীন ক্রীড়ার প্রস্তুতি সভা হয়।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি নকলা উপজেলা শাখার সাচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি মূলক সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি নকলা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি ও উপজেলা পরিদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক প্রমুখ।

এসময় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি নকলা উপজেলা শাখার সহ-সভাপতি ও উপজেলা পরিদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমীন, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুস সাকিব, নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রব, বানেশ্বরদী ইসলাময়া দাখিল মাদ্রাসার সুপার ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শহিদুল ইসলাম, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, শরীর চর্চা ও ক্রীড়া শিক্ষকগন, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি নকলা উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৫০তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠভাবে সম্পন্ন করতে সভায় উপস্থিতির সর্বস্মতিক্রমে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয় এবং খেলার সুন্দর পরিবেশ বিবেচনায় তিনটি ভ্যানু নির্বাচন করা হয়। এছাড়া কয়েকটি উপ-কমিটিও গঠন করা হয়েছে এ প্রস্তুতি মূলক সভায়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102