শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে মাসব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২৫৯ বার পঠিত

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্ম শতবার্ষিকী, স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শেরপুরে মাসব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৮ জানুয়ারী) সন্ধ্যায় শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ-এঁর সভাপতিত্বে মাসব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এম.পি বেলুন ও শ্বেত কপোত উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পি.পি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ.জেড মোরশেদ আলী (উপসচিব), শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রওশন ও ডা. শারমিন রহমান অমি প্রমুখ।

 

এসময় শেরপুর প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ, বিভিন্ন এলাকার উদ্যোক্তাগন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ মেলার স্টল গুলো পরিদর্শন করেন। এরপরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102