শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে সড়ক প্রশস্থ করণে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ১৪১ বার পঠিত

শেরপুর জেলার সদর উপজেলার শেরপুর-বয়রা পরানপুর মৌজার কানাশাখেলা-অষ্টমীতলা আঞ্চলিক সড়কের যথাযথমান ও প্রশস্থতায় উন্নীতকরণ শীর্ষক প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্থ ৩১টি পরিবারের জমির মালিকদের কাছে ক্ষতিপূরণের ৩৫টি চেক হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জেলা প্রশাসন ও সড়ক বিভাগের আয়োজনে ভাতশালা ইউনিয়নের বয়রা পরানপুরে জমির মালিকদের ভূমি অধিগ্রহণকৃত ক্ষতিগ্রস্থদের মাঝে ক্ষতিপূরণের চেক ও দখল হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক মো. মুমিনুর রশীদ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এম.পি ক্ষতিগ্রস্থদের মাঝে ক্ষতিপূরণের চেক তুলেদেন।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার মো. শরীফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ফরিদা ইয়াছমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) তনিমা আফ্রাদ, ভাতশালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুন নাহার, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকগন ও ক্ষতিপূরণের চেক গ্রহীতারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, এ প্রকল্পের অনুকূলে অধিগ্রহণকৃত মোট জমির পরিমান ৪.৮০ একর। এই প্রকল্পের প্রাক্কলিত অর্থ ২৬ কোটি ৯৭ লাখ ৬৭ হাজার ৩০ টাকা। প্রকল্পের মোট এওয়ার্ডির সংখ্যা ৩৪৫ জন। এর মধ্যে বৃহস্পতিবার ৩১টি পরিবারের মধ্যে ৩৫টি চেক বিতরণ করা হয়। বিতরণকৃত চেকের মূল্য ৩ কোটি ৭৩ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা ২০পয়সা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102