শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় স্বেচ্ছাসেবী সংগঠনের আত্ম প্রকাশ, দুইশতাধিক কম্বল বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ২৭৮ বার পঠিত

শেরপুরের নকলায় “পাঠাকাটা অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন” নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের আত্ম প্রকাশ করা হয়েছে। তাছাড়া ওই সংগঠনের উদ্যোগে দুই শতাধিক দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৪ জানুয়ারি) সংগঠনটির উদ্যোগে উপজেলার পাঠাকাটা বাজারে আত্ম প্রকাশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি ইয়াসিন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাজিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত আত্ম প্রকাশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান ও পাঠাকাটা ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম সরকার প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মো. হাবিবুর রহমান ও আবুল কালামসহ অন্যান্য উপদেষ্টা, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মুস্তাসিম বিল্লাহ সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগন, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন ও অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ আল-আমিনসহ অন্যান্য সাংবাদিক, অরুণ উদয় সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মো. ফিরোজ আহম্মদসহ অন্যান্য স্বেচ্ছাসেবকগন, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দুই শতাধিক অসহায় দরিদ্র শীতার্ত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এ সংগঠনের সভাপতি ইয়াসিন মিয়া ও সাধারণ সম্পাদক মো. রাজিব হাসান জানান, পাঠাকাটা অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতিবছর শীতার্ত ও দরিদ্রদের পাশে দাঁড়াতে এমন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102