শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৯ বার পঠিত

প্রতি বছরের ন্যায় এবারও শেরপুরের নকলায় “সমাজ উন্নয়ন সংঘ” নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩১ ডিসেম্বর) নকলা পৌরসভার কলাপাড়া নতুন বাজারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি মো. রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুর হোসেনের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপাতি ডাক্তার এ.এফ.এম. রফিকুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষক লীগ নকলা উপজেলা শাখার আহব্বায়ক ও নকলা ডিভেটিং সোসাইটির সভাপতি আলমগীর আজাদ, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সুপ্রীম কোর্টের সাবেক ডেপুটী এটর্নী জেনারেল এডভোকেট মো. খুরশীদুল আলম, পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কদ্দুস মাস্টার, স্থানীয় সমাজ সেবক শহিদুল আলম ও পৌরসভার প্যানেল মেয়র ইন্তাজ আলী।

এসময় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হক, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুফিয়া খাতুন, সমাজ উন্নয়ন সংঘের সহ-সভাপতি মাহফুজুল ইসলাম, যুগ্ম সম্পাদক জিয়ারুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক দেলোয়ার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ কামরুল হাসান, দপ্তর সম্পাদক রুকুনুজ্জামান, নির্বাহী সদস্য হিমন মিয়া, নাঈম মিয়া ও আব্দুল হান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসাইন ও অর্থ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল-আামিনসহ অন্যান্য সাংবাদিকগন, ওয়ার্ড আওয়ামী লীগ, যুব লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার অসহায় দরিদ্র শীতার্ত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102