বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২৪১ বার পঠিত

শেরপুর জেলার সদর উপজেলার সকল (১৪টি) ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যগন শপথ গ্রহণ করেছেন।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ এবং সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস।

এসময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান নাজমুন নাহার, সারোয়ার জাহান, আব্দুল হাই, মো. সাইফুজ্জামান সোহেল, আকবর আলী, মো. মনিরুল আলম মনি, এসএম সাব্বির আহমেদ খোকন, মো. মোশারফ হোসেন দুলাল, সেলিম রেজা, আব্দুল্লাহ আল হাসান খুররম, জাকির হোসেন, হাবিবুর রহমান হাবিব, হায়দার আলী ও আওলাদ বিনসহ উপজেলার সকল ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগন, বিভিন্ন গনমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১১টিতে নির্বাচন অনুষ্ঠিত হলেও ৩টিতে বিনাপ্রতিদ্বন্দ্বীতা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ উপজেলার ১৪টি ইউনিয়নে ২ লাখ ৯০ হাজার ৭১৫ জন ভোটার রয়েছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102