শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

নকলায় অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৪ বার পঠিত

শেরপুরের নকলায় ‘রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠন’-এর নকলা উপজেলা শাখার উদ্যোগে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (২৪ ডিসেম্ব) নকলা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনটির সভাপতি মো. মনিরুল হকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণ সম্পাদক মো. সারোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান লিটন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রশিদ সরকার প্রমুখ।

এসময় রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠনটির উপজেলা শাখার সহ-সভাপতি লোকমান হোসেন, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সৈকত, ধর্ম বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মনির হোসেন, সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইমন হাসানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকগন ও অসহায় দরিদ্র শীতার্ত শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

সংগঠনটির উপজেলা শাখার সভাপতি মো. মনিরুল হক জানান, তাঁরা তাদের সামর্থ অনুযায়ী উপজেলাব্যাপী একান্ত দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কাজ অব্যাহত রাখবেন। এমন অনুকরণীয় কাজে সহযোগিতার জন্য ধনাঢ্য দানশীল লোকদের প্রতি আহবান জানিয়েছেন সংগঠনের অন্যান্যরা। তছাড়া নিজ নিজ অবস্থান থেকে সামর্থ অনুযায়ী সহযোগিতার মনোভাবে  শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবানও জানান তাঁরা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102