বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শ্রীবরদীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভেড়া বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ৫৩৮ বার পঠিত

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানোন্নয়নের লক্ষ্যে ৫৯টি পরিবারের মাঝে উন্নত জাতের ভেড়া বিতরণ করা হয়েছে। উপজেলার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক জীবনমান উন্নয়নের জন্য সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের অর্থায়নে এসব ভেড়া বিতরণ করা হয়।

এ উপলক্ষে মঙ্গলবার (২১ ডিসেম্বর) শ্রীবরদী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেড়া বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) ডা. মো. মোস্তাফিজুর রহমান-এর সভাপতিত্বে ভেড়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা আক্তার। উপজেলার ৫৯ টি অসহায় হতদরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ২টি করে মোট ১১৮টি ভেড়া বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা. মো. ওমর ফারুক, ভেটেরিনারি সার্জন (ভিএস) ডা. মেহেদী হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) ডা. রুকাইয়া আক্তার এবং অন্যান্যদের মধ্যে প্রকল্পের মাঠ সহকারী রাজিব জেং চাম, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো. রজব আলী ও মো. জাহিদুল ইসলাম সম্রাটসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগন, শ্রীবরদী উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের ভেড়া লালন পালনের মাধ্যমে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুবিধাভোগী পরিবার সমূহের আর্থ-সামাজিক জীবনমান উন্নয়ন সূচীত হবে বলে অনেকে মনে করছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102