সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শ্রীবরদীতে ইউপি নির্বাচনের ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৪১ বার পঠিত

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাদ, সুষ্ঠ, নিরেপেক্ষ ও সফল ভাবে সম্পন্ন করতে ভোট গ্রহণ সংশ্লিষ্ঠ বিভিন্ন স্তরের কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

এ.পি পাইলট ইনস্টিটিউট এর বিভিন্ন শ্রেণীকক্ষে ১৭, ১৮ ও ২১ ডিসেম্বর এ প্রশিক্ষণ কর্মশালা চলে। এছাড়া আসন্ন ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকল প্রিজাইডিং অফিসারদের সাথে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় নিরাপত্তা সংক্রান্ত বক্তব্য রাখেন শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা আক্তার ও শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস প্রমুখ।

এসময় জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা, রির্টানিং অফিসার, সহকারী রির্টানিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারগনসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর (রোববার) শ্রীবরদী উপজেলায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102