বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

শেরপুরে অস্বচ্ছল ক্রীড়াবিদ ও বিভিন্ন সংগঠনের মাঝে চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৩২ বার পঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে ২০২০-২১ অর্থবছরের শেরপুর জেলার অনুদান প্রাপ্ত যুব সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার শেরপুর জেলা প্রশাসন ও যুবউন্নয়ন অধিদপ্তর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে চেক বিতরণ করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. জোয়াহের আলী মিয়া-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

যুব উন্নয়ন অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার পাঁচ উপজেলা থেকে আবেদকৃত ১৯টি সংস্থার প্রতিটির জন্য ৪০হাজার টাকা করে এবং একটি সংস্থাকে ৫০ হাজার টাকাসহ মোট ৮লক্ষ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ও কল্যাণ ফাউন্ডেশন হতে শেরপুর জেলায় আহত অসমর্থ ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবী ৮ জনকে মাসিক ২ হাজার টাকা হারে প্রতি জনে ২৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়্যেদ এ.জেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, জেলা ক্রীড়া অফিসার দ্রীরেন্দ্র চন্দ্র সরকার, বিভিন্ন উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102