শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

শেরপুরে এনএসআই’র অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২৩২ বার পঠিত

শেরপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর অভিযানে ৫ হাজার ১০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের লছমনপুর নয়াপাড়া গ্রামের তোয়াজ আলী গোয়ালের ছেলে ওহাদ আলীর গোডাউনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ বিভাগ যৌথ অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করেন।

অভিযানের বিষয়টি টের পেয়ে নিষিদ্ধ পলিথিনের মালিক লছমনপুর নয়াপাড়া গ্রামের তামেজ উদ্দিনের ছেলে আরশাদ আলী (৪০) পালিয়ে যায়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায়, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুরেশ রাজবংশী, জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার হেলাল উদ্দিন, দুলাল উদ্দিনসহ সঙ্গীয়ফোর্স উপস্থিত ছিলেন। জব্দকৃত পলিথিনের বর্তমান বাজার মূল্য আনুমানিক ১৫ লাখ টাকা। এ বিষয়ে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102