শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন শেরপুরে নানান আয়োজনে রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উদযাপন নালিতাবাড়ীর সেঁজুতি প্রাঙ্গনে ১১৭তম একুশে পাঠচক্র আসর নকলায় উপজেলা দর্জি কল্যাণ সংগঠন’র নতুন কমিটির অভিষেক ও অফিস উদ্বোধন নালিতাবাড়ীতে দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এসএসসি-সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে শেরপুরে মতবিনিময় সভা সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে ইমাম-খতিবদের সাথে মতবিনিময় সভা নকলায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র বিশেষ সভা নকলার দেবুয়ারচর স.প্রা.বি-তে নির্বাচন ও গণভোট বিষয়ে অবহিতকরণ মা সমাবেশ

মহান বিজয় দিবস উপলক্ষে নকলায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ১৭৬ বার পঠিত

শেরপুরের নকলায় মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে ১৯ শহীদ পরিবারের সদস্যসহ উপজেলায় জীবীত সকল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় উপজেলা পরিষদে চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সাবেক এমপি অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও পৌর সভার মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, সহকারী কমিশনার (ভুমি) কাউছার আহাম্মেদ, উপজেলায় জীবীত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ সাংবাদিকবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারন জনগন উপস্থিত ছিলেন।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর জানান, মহান বিজয় দিবস উপলক্ষে ১৯ শহীদ পরিবারের সদস্যসহ জীবীত সকল মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষথেকে শাড়ি, লুঙ্গি, ধুতিসহ উপহার হিসেবে দেওয়া হয়েছে। তাছাড়া তাদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে। এর আগে সবাইকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102